শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্ডানে ডাস্টবিনে বাংলাদেশি গৃহকর্মীর লাশ: মানবাধিকার কমিশনের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট: জর্ডানে বাংলাদেশি গৃহকর্মীর লাশ ডাস্টবিন থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সংবাদে দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জানিয়েছেন ডাস্টবিনে যে মেয়েটির মরদেহ পাওয়া গেছে তিনি একজন গৃহকর্মী ছিলেন। এই নারী শ্রমিকের চুক্তি ছিল সৌদি আরবে কাজ করার। তিনি যে সৌদি পরিবারে কাছে কাজ করতেন, তারা তাকে জর্ডানে নিয়ে এসেছে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পুলিশের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি।

বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম জানান, একজন প্রবাসী গৃহকর্মীর এই ধরনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিমের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছেও এই চিঠির অনুলিপি পাঠানো হবে। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়