শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃণমূলকে গোছানো এখন আওয়ামী লীগের লক্ষ্য, কমিটিতে বিতর্কিত কাউকে না রাখার নির্দেশনা হাইকমান্ডের

সমীরণ রায়: [২] সম্প্রতি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। কমিটিগুলোয় বিতর্কিত কর্মকান্ডের সঙ্গে জড়িতদের নাম নেই। তাই দলটির তৃণমূলের কমিটিগুলোতেও যেন বিতর্কিত লোক না আসে এবিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] সম্পাদকমন্ড লীর সভায় শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করা। তৃণমূলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। সেখানে ত্যাগী, সৎ, শিক্ষিত কর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনোভাবেই যেন বিতর্কিত বা দলছুট লোক না ঢুকতে পারে এবিষয়ে খেয়াল রাখতে হবে।

[৪] সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিভাগীয় নেতাদের নির্দেশনা দিয়েছি, জেলা কমিটিগুলোর বাছ বিচার করে এটা চূড়ান্ত করার জন্য। কিছু জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে। তবে এখানে যেন কোনো বিতর্কিত লোক না আসে এবিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

[৫] সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তরুণ-প্রবীণের সমন্বয়ে নেতৃত্ব চাই। দলের প্রতি নিবেদিত, সৎ, দক্ষ, শিক্ষিতদের নিয়ে আসতে চাই। অনৈতিক কর্মকান্ডের জড়িত এমন কেউকে দেখতে চাই না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। সেই লক্ষ্য নিয়েই তৃণমূলের সংগঠনগুলো সাজানো হবে। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়