শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ ভবন এলাকা আধুনিকায়নে ২৩৪ কোটি টাকা প্রকল্পের অগ্রগতি ২০ শতাংশ

সুজিৎ নন্দী : [২] জাতীয় সংসদ ভবন ও এমপি হোস্টেল আরও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। আগামী বছর মাঝামাঝি সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। চলতি বছরে প্রকল্পের ৫০ ভাগ কাজ শেষ হবে। সংসদ সদস্য ভবন ৬টির পুরো সংস্কার, বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার, মণিপুরিপাড়ায় খেজুরবাগান সংলগ্ন এলাকায় ৯তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ, শক্তিশালী জেনারেটর নির্মাণসহ প্রায় এক ডজনের মত কাজ রয়েছে এই প্রকল্পে। প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।

[৩] প্রকল্প পরিচালক ও ঢাকা সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, দ্রুত গতিতে কাজ চলছে। প্রকল্পের আওতায় সৌন্দর্যময় পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবনের পশ্চিম পাশের আবাসিক এলাকা ও আরব রিকালচার কম্পাউন্ড এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।

[৪] তিনি বলেন, পুরাতন এমপি হোস্টেল ক্যাম্পাসও দৃষ্টিনন্দন করে তোলা হবে। সংসদের পুরো সাউন্ড সিস্টেম পরিবর্তন। বৈদ্যুতিক বিভাগের সূত্র জানায়, খুব শিঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

[৫] এমপি হোস্টেলের পার্লামেন্ট মেম্বারস ক্লাব এবং কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন ও সংসদ ভবনের বৈদ্যুতিক কাজের আধুনিকায়ন হবে। এ ছাড়া সংসদ ভবন এলাকায় খেজুরবাগানের সাবস্টেশন পরিবর্তন করা হবে। একই সঙ্গে সংসদ ভবনে নতুন ১০টির ও বেশি লিফট লাগানো হবে।

[৬] নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রি জানান, কাজ পুরোদমে চলছে। পুরো কাজ তদারকির জন্য হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটির নির্দেশনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়