শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবাকে শেষবারের মতো দেখতে পারলেন না ক্রিকেটার সিরাজ

স্পোর্টস ডেস্ক : [২] শুক্রবার (২০ নভেম্বর) রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ফুসফুস জনিত সমস্যায় ৫৩ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি।

[৩] ভারতের হায়দরাবাদে বেড়ে ওঠা মোহাম্মদ সিরাজের। একেবারেই এক হতদরিদ্র পরিবারে। বাবা অটোরিকশা চালাতেন। তবে অপূর্ণ রাখতেন না ছেলের কোনো ইচ্ছা। ভারতীয় এই পেসারের ক্রিকেটার হওয়ার পুরোটাতেই সমর্থন জুগিয়ে গেছেন মোহাম্মদ গাউস।

[৪] বাবার মৃত্যুর পর তাকে দেখতে পারছেন না সিরাজ। কেননা সিরিজ খেলতে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় রয়েছেন। জৈব সুরক্ষা বলয়ে থাকায় বাবাকে শেষ বারের মতো দেখতে আসতে পারবেন না তিনি।

[৫] বর্তমানে অস্ট্রেলিয়াতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছে ভারতীয় দল। আইসোলেশনে থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। এই বলয় ভেঙে বর্তমানে ভারতের আসা সম্ভব নয় সিরাজের। সেখানে বসে এতদিন দেখছিলেন ভারতের হয়ে টেস্ট অভিষেকের স্বপ্ন। বাবার মৃত্যুর খবর সেটাকেই বোধ হয় বিষণ্ন করে দিলো।

[৬] ভারতের হয়ে এখনো পর্যন্ত একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন সিরাজ। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ৯ ম্যাচ খেলে পান ১১ উইকেট। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানে ৩ উইকেটের ম্যাচ জয়ী ইনিংসও ছিল। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়