শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সে শিবির উচ্ছেদ করায় বিপাকে পড়েছেন দুই হাজার শরণার্থী

সিরাজুল ইসলাম: [২] রাজধানী প্যারিসের কাছে সেন্ট ডেনিস শহরতলীর ফ্রেঞ্চ ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই ছিলো শিবিরটির অবস্থান। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই উচ্ছেদ করে পুলিশ। সেখানে প্রায় দুই হাজার শরণার্থী ছিলো। শুক্রবার ডয়চে ভেলে এ খবর দিয়েছে।

[৩] সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা করছেন শরণার্থী বিষয়ক আইনজীবীরা। অভিবাসীরা শিবিরটিতে খুবই খারাপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

[৪] শিবিরটিতে বসবাস করছিলেন মূলত আফগানিস্তান, সোমালিয়া, সুদানসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল আসা অভিবাসনপ্রত্যাশীরা। তাদের থাকার আশ্রয়কেন্দ্র বা তাঁবুগুলো ছিল মূলত প্লাস্টিক ও হার্ডবোর্ডের তৈরি।

[৫] শিবির উচ্ছেদ করতে গিয়ে শরণার্থীদের বাসে ওঠার নির্দেশ দেয় পুলিশ। লোকজন হুড়োহুড়ি করে বাসে উঠতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। কোভিড -১৯ সংক্রমণ এড়াতেই এটি উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৬] উচ্ছেদ করা শিবিরটিতে সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিলো না বলে জানান অভিবাসন সংগঠন উইলসনের স্বেচ্ছাসেবক ফিলিপ ক্যারো। উচ্ছেদের ফলে কিছু মানুষ রয়ে যাবে। তাদের রাস্তায় ঘুমোতে হবে। কয়েক বছরে প্যারিসের আশেপাশে কয়েক ডজন শিবির উচ্ছেদ করেছে ফরাসি পুলিশ।

[৭] শরণার্থী শিবির উচ্ছেদের সমালোচনা করেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা। শরণার্থীদের মূল সমস্যার সমাধান না করেই শিবির উচ্ছেদকে একটি রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ