শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাম মোর্তোজা: যদি চার মূলনীতির কোনো একটি বা একাধিক বাদ দিতে চাওয়া হয়, ঘোষণা ও যুক্তি দিয়ে করলেই হয়

গোলাম মোর্তোজা : মুক্তিযুদ্ধের মূলনীতি তো ৪টি : গণতন্ত্র,ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। এখন জানানো হচ্ছে মূলনীতি ৩টি। আবার বঙ্গবন্ধুর ভাষণ থেকে হিসেব করে কিছু অংশ হারিয়ে যাচ্ছে। যদি চার মূলনীতির কোনো একটি বা একাধিক বাদ দিতে চাওয়া হয়, ঘোষণা ও যুক্তি দিয়ে করলেই হয়। এভাবে ৪ কেন ৩ হবে, কিছু অংশ কেন হারিয়ে যাবে? লুকোচুরি কেন? মুক্তিযুদ্ধ না করা ‘মুক্তিযুদ্ধ গবেষক’ বা ‘শিশু লেখক’ নিশ্চয়ই কিছু একটা যুক্তি তৈরি করছেন। জানার অপেক্ষায় থাকলাম।

বাংলাদেশ যাদের দেশ তারা সবাই বাঙালি নয়। চাকমা, মারমা, গারো, সাঁওতালসহ সংখ্যায় কম আরও যেসব জনগোষ্ঠী আছে তারা বাঙালি নয়,বাংলাদেশের নাগরিক। তাদের ভাষা-ঐতিহ্য -সংস্কৃতি বাঙালির চেয়ে সম্পূর্ণ আলাদা।

১৯৭২ সালে তাদের ‘সবাই বাঙালি’ বানাতে গিয়ে একবার মূল্য দিতে হয়েছে।এখন আবার তাদের ‘বাঙালি’ বানানোর চেষ্টা চলছে। কেন? কোন কারণে? কোন যুক্তিতে? ১৯৭৩ সালে জাতীয় সংসদে দেওয়া এম এন লারমার দীর্ঘ বক্তব্য কিন্তু হারিয়ে যায়নি।স্বাধীন বাংলাদেশের সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে আমার ধারণা এটাই সেরা বক্তব্য। তারা কেন বাঙালি নয়, জানতে ইচ্ছুক হলে পড়ে দেখতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়