শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো এক সিনেমায় বলিউডের তিন খান

মুসফিরাহ হাবীব: [২] এমাসে চমক দেখিয়ে চলেছেন বলিউডের তিন খান। প্রথমে শোনা গিয়েছিল, বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। এরপর শোনা যায়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে দুবাই থেকে উড়ে এসেছেন বলিউড বাদশাহ। এছাড়াও শোনা যাচ্ছিল, সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে শাহরুখকে।

[৩] আর সবশেষে এবার জানা গেল, এক সিনেমায় অভিনয় করতে চলছেন বলিউডের এই তিন খান। আমির খানের ‘লাল সিং চাড্ডার’ সিনেমায় শাহরুখ খানের পর যোগ দিতে চলেছেন বলিউড ভাইজান সালমান খান। অর্থাৎ, এই প্রথম তিন খান এক হতে চলেছেন কোনও সিনেমায়।

[৪] সবকিছু ঠিকঠাক থাকলে এবার ‘লাল সিং চাড্ডা’ দিয়েই বলিউডের সেরা তিন খানকে এক সিনেমায় দেখার দর্শকদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। ভারতের মুম্বাই মিরর জানিয়েছে, সিনেমাটিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে।

[৫] ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে শাহরুখ খান তার আলোচিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার আইকনিক চরিত্র ‘রাজ’ হিসাবে হাজির হবেন। আর সালমান খানকে দেখা যাবে তার আলোচিত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার ‘প্রেম’ চরিত্রে। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, এ সিনেমায় সালমানের অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আমির খান এ প্রসঙ্গে কথা বলেছেন সালমানের সঙ্গে।

  • সর্বশেষ