শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্ষ তাপমাত্রায় মিনিটখানেকের ভেতর হীরা বানালেন বিজ্ঞানীরা

আসিফুজ্জামান পৃথিল: [২] পৃথিবীপৃষ্ঠের বহু নিচে প্রচণ্ড উত্তাপে কার্বন স্ফটিকে পরিণত হয়। হাজার হাজার বছর ধরে চলে এই প্রক্রিয়া। হাজার বছরে প্রচণ্ড তাপে বদলে যাওয়া এই কার্বনকেই আমরা হীরা নামে চিনি। কিন্তু অস্ট্রেলিয় বিজ্ঞানীরা বলছেন, তারা কক্ষ তাপমাত্রায় মিনিটের মধ্যেই হীরা বানিয়ে ফেলেছে। সিএনএন

[৩] অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং মেলবোর্নের আরএসআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, তারা দুই ধরণের হীরা তৈরি করেছেন। এজন্য তারা উচ্চচাপ ব্যবহার করেছেন। ৬৪০টি আফ্রিকান হাতি একটি ব্যালে জুতার হিলের উপর দাঁড়ালে যে যাপ সৃষ্টি হবে তা ব্যবহার করা হয়েছে এই প্রক্রিয়ায়। দ্য অস্ট্রেলিয়ান

[৪] কৃত্রিম হীরা আদতে নতুন কিছু নয়। ১৯৪০ এর দশক থেকেই গবেষণাগারে এই দামী পাথর তৈরি করা হচ্ছে। তবে সেটির জন্য উচ্চতাপ প্রয়োজন। কক্ষ তাপমাত্রায় এটি একটি বড় সাফল্যই বটে। এই প্রক্রিয়ায় সামান্যতম পরিবেশও দূষণ হয়না।

[৫] বিজ্ঞানীরা বলছেন, এই প্রক্রিয়ার রহস্য একটাই। উচ্চচাপ। হাইড্রোলিক মেশিন ব্যবহার করে এই চাপ দেয়া হয়েছে। বেসিক হিসেবে ব্যবহার করা হয়েছে গ্রাফাইড। আসল হীরার চেয়ে একশ ভাগের চেয়ে এক ভাগ হবে এই হীরার দর। এবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়