শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় এসেছেন ধারাভাষ্য দিতে, হয়ে গেলেন কোচ!

স্পোর্টস ডেস্ক : [২] ধারাভাষ্যকার হিসেবে শ্রীলঙ্কায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্সেল গিবস। লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি ছিলেন অন্যতম ধারাভাষ্যকার। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বদলে গেল গিবসের ভূমিকা।

[৩] ধারাভাষ্যকার নয়, প্রধান কোচের দায়িত্ব দেওয়া হল গিবসকে। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের প্রধান কোচের দায়িত্ব¡ পেলেন হার্সেল গিবস। কলম্বো কিংসের হেড কোচ কবির আলি করোনায় আক্রান্ত। তাই গিবসকেই নতুন কোচ হিসাবে নিযুক্ত করেছে। দলের সহকারি কোচ হিসেবে প্রথমে চামিন্ডা ভাসকে নিযোগ করে কলম্বো কিংস। কিন্তু তিনি সরে দাঁড়ান। পরে ভাসের পরিবর্তে রঙ্গনা হেরাথকে সহকারি কোচ করা হয়।

[৪] আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। প্রথমবারই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে বেশ চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বারবার সূচি পরিবর্তিত হয়েছে। ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। আপাতত ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ২৩টা ম্যাচ হবে হাম্বানটোটায়। - জি নিউজ/ সংবাদপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়