শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ, প্রধানমন্ত্রী সবার নেতা, বিরোধী দলের সদস্যদেরও: হারুনুর রশীদ

মনিরুল ইসলাম : [২] নিজ নির্বাচনি এলাকার তিনটি বিষয় উল্লেখ করে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছিলেন বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শুরুতে এই নোটিশটি নাকচ করে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

[৩] সংসদ সদস্য মো. হারুনুর রশীদ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং কমিটিতে থাকতে না পারা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে নাম প্রস্তাব করতে না পারা এবং নির্বাচনি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে না পারার জন্যও বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছেন উল্লেখ করে স্পিকার।

[৪] তিনি বলেন, নোটিশগুলো বিশেষ অধিকার ক্ষুণ্নের অধিকারবিষয়ক নয়। প্রথম ও দ্বিতীয় বিষয়টি সাম্প্রতিক নয়। তৃতীয়টিতে তারিখে গরমিল রয়েছে এবং সংসদের হস্তক্ষেপ করার মতো বিষয়ও নয়। তাই নোটিশ গ্রহণ করা গেলো না বলে দুঃখিত।

[৫] তবে আইন প্রণয়ণ প্রত্রিুয়ার সময় আলোচনায় অংশ নিয়ে নোটিশ উপস্থাপনকারী হারুনুর রশীদ বলেন, মাননীয় স্পিকার আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে কিছু বলছি না। এখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি আমাদের সবার নেতা। বিরোধী দলের সদস্যদেরও নেতা তিনি। আমি যে বিষয়গুলো এনেছি আপনি দয়া করে সেগুলো প্রধানমন্ত্রীকে দেবেন। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে আমি আশা করি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়