শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬৪, সুস্থ ১৯৩৪

মহসীন কবির : [২] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৫৩১ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৯৫২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জন। মোট মারা গেছেন ৬৩০৫ জন।

[৪] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

[৫] মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন ও ৫ জন নারী। এদের ৩০ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ৭ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন রয়েছেন। ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, বরিশালে ২ এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়