শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়া আ,লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নামে মামলা, আটক ২

আজিজুল ইসলাম: [২] মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ইন্দ্রা বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) ইন্দ্রা গ্রামের আবু জাফর মোল্লার ছেলে নৌকা প্রতীকের কর্মী জাকির হোসেন বাঘারপাড়া থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছে ইন্দ্রা গ্রামের সাহেব আলি ও পিকুল। এরা দু’জনই ওই গ্রামের বাসীন্দা।

[৪] মামলার আসামিরা হচ্ছে দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন, ইন্দ্রা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ফুল মিয়া, আব্দুর রহিমের ছেলে সাহেব আলী, জলিল শিকদারের ছেলে ও ইউপি সদস্য তরিকুল ইসলাম, মোকাম মোল্লার ছেলে বাহারুল ইসলাম, সিরাজ মোল্লার ছেলে রফিকুল ইসলাম, মৃত ইসরাইল বিশ্বাসের ছেলে হায়দার আলী, হাবিবার তরফদারের ছেলে পিকুল, গহুর মোল্লার ছেলে আশিকুল, মৃত মাহাতাব মোল্লার ছেলে শুকুর আলী, মৃত খয়বার মোল্লার ছেলে রবিউল ইসলাম, মহিরন এলাকার মৃত আলেক মোল্লার ছেলে মিঠু, নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন হীরা এবং ধুপখালি গ্রামের ওহাব কাজীর ছেলে হুমায়ুন। এছাড়া আরো অজ্ঞাত নামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়