শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হবে বাম দলগুলোর

নিউজ ডেস্ক : পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে সমাজতন্ত্র। তারই প্রভাব যেন পড়েছে বাংলাদেশের বাম দলগুলোর ওপরও। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশও শক্তিহীন করেছে তাদের। একটি অংশ সমাজতন্ত্রকে আঁকড়ে থাকলেও অপর একটি অংশ মিশছে প্রচলিত সুবিধাবাদী ধারায়। ক্ষমতার আশপাশে থাকতে গণমানুষের অধিকার নিয়ে রাজপথের আন্দোলন থেকে সরে গেছেন অনেকে।

এরপরও যারা এখনো রাজপথে আছেন, ক্ষমতার রাজনীতিতে সুবিধা করতে পারছেন না তারা। ফলে রাজপথে মিটিং, মিছিল, আন্দোলনের পরিবর্তে ঘরে ঢুকে পড়েছে বামধারা। অনেকটা ঘরোয়া সভা-সমাবেশ কিংবা মানববন্ধনের মতো নিরীহ কর্মসূচিতেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম।

দলগুলোর নেতারা এ বিষয়টিকে নিজেদের ‘দুর্বলতা’ হিসেবেই দেখছেন। তাদের ভাষ্য, আদর্শগত রাজনীতি করতে গিয়ে বাম দলগুলোর মধ্যে অন্তর্গত কিছু সমস্যা তৈরি হয়েছে। আগামী দিনে এসব সমস্যাকে চিহ্নিত করে সমাধান করতে পারলেই একটি বিকাশমান রাজনৈতিক শক্তি হিসেবে বাম জোট রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে দেখা দেবে।

কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে নেতৃত্বগত কোন্দল এবং আদর্শগত দ্বন্দ্বের কারণে বার বার বামপন্থি দলগুলো হয়েছে দ্বিধাবিভক্ত। জানা গেছে, বর্তমানে ২১টি বাম রাজনৈতিক দল আছে। এর মধ্যে বেশিরভাগেরই সাংগঠনিক অবস্থা দুর্বল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত সমাজতান্ত্রিক রাজনৈতিক (বাম) দলের সংখ্যা ১০টি। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়