শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালককে খুন করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় এক অটোরিকশা চালককে খুন করে তার রিকশা ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকার শাহজাহান ভূঁইয়া মেমোরিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. শাকিল (২০)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার চরক কামাল এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানাধীন ইউসুফ মার্কেট এলাকার ইউসুফের বাড়িতে ভাড়া থেকে এলাকায় অটোরিকশা চালাতেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকার শাহজাহান ভূঁইয়া মেমোরিয়াল স্কুলের পাশে মঙ্গলবার দিবাগত রাতে অটোরিকশা চালক শাকিলের (২০) মাথায় আঘাত করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত শাকিলকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শরীফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়