শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অনুমোদন বিহীন ভবন নির্মাণ, কারাগারে মালিক

এম.ইউছুপ রেজা: [২] এক ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

[৩] ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ৬ তলার অনুমোদন নিয়ে ১১ তলা ভবন নির্মাণ করায় মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলমের আদালত ভবন মালিক মো. সাইফুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] বিষয়টি নিশ্চিত করেন, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ। তিনি জানান, নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোড এলাকায় এস বি ট্রেড সেন্টার নির্মাণ করতে সিডিএ থেকে ৬ তলা বিশিষ্ট নকশার অনুমোদন নেন মো. সাইফুদ্দিনসহ ৪ ব্যক্তি।

[৫] সিডিএ’র অনুমোদন দেওয়া ওই নকশায় ৬ তলার অনুমোদন থাকলেও তারা এটি লঙ্ঘন করে ১১ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন এবং নকশায় কোনো বেজমেন্ট রাখার অনুমোদন না থাকলেও তারা ভবনে বেজমেন্ট তৈরি করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। ‘আইন লঙ্ঘন করায় আদালত মো. সাইফুদ্দিনসহ ৪ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে জসিম উদ্দিন ভূঁইয়া ১৫ দিন এবং কহিনুর বেগম ৩ দিন জেল কেটে জামিন পান। মো. সাইফুদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্য আসামি মো. নুরুদ্দিন পলাতক রয়েছেন।’ সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়