শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক চালুর দুই দিনে ১৭০ অভিযোগ নিষ্পত্তি

ইসমাঈল ইমু : [২] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক (পিসিএসডব্লিউ) সেবা চালু হওয়ার পরবর্তী দুই দিনে মোট ৬৯১টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ নভেম্বর ৩৩১টি এবং ১৮ নভেম্বর ৩৬০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মাত্র দুই দিনে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা প্রাপ্ত মোট অভিযোগের ২৫ শতাংশ।

[৩] এছাড়া, ৫২টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগ তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হয়েছে, অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম নেয়া হয়েছে। বাকি অভিযোগসমূহের তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করা হবে।

[৪] সাইবার বুলিং এর শিকার নারীদের কাছে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা, হুমকি দেওয়া ইত্যাদি।

[৫] আইজিপি ড. বেনজীর আহমেদ গত ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়