শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আবু তাহের

পটিয়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের পটিয়া আসন্ন পৌরসভার মেয়র নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোয়ন প্রত্যাশী পটিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ আবু তাহের।

[৩] দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা এই রাজনীতিক দলের মনোনয়ন পেলে মেয়র পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন। পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের মরহুম গাজী নুরচ্ছফা পুত্র গাজী মোহাম্মদ আবু তাহের পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন দীর্ঘ সময়।

[৪] আমাদের নতুন সময়কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন-মেয়র নির্বাচিত হলে পটিয়া পৌরসভাকে কেবল মাদক, সন্ত্রাস দূর্নীতিমুক্ত, পরিকল্পিত, আধুনিক কিংবা আরো উন্নত পটিয়ায় রূপান্তর করবেন তা নয়, নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শে দীর্ঘ মেয়াদি পরিকল্পনাও গ্রহণ করবেন। পটিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব, জবাবদিহি ও বাসযোগ্য পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এজন্য সকল পৌরবাসির প্রত্যক্ষ সহযোগিতাও কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়