শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের নিরাপত্তায় গানম্যান দিলো ক্রিকেট বোর্ড

এল আর বাদল: [২] কলকাতার কালীপূজা মন্দির উদ্বোধন করার অভিযোগ এনে সম্প্রতি ফেসবুক লাইভে সিলেট থেকে মহসিন তালুকদার নামের এক যুবক সাকিবকে রাম দাঁ দেখিয়ে হত্যার হুমকি দেয়। যুবককে র‌্যাব আটক করলেও সাকিবের নিরাপত্তায় একজন গানম্যান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন। এ খবর জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সাকিবকে হত্যার হুমকিটি বিসিবি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।

[৪] বুধবার (১৮ নভেম্বর) নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও।

[৫] প্রসঙ্গত নিষেধাজ্ঞা থাকায় গত এক বছর গণমাধ্যমের সামনে আসতে পারেননি সাকিব। তাই নিষেধাজ্ঞা শেষে বেশ কিছু সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, কলকাতায় একটি কালীপূজা মন্দিরে উদ্বোধন করতে যান সাকিব।

[৬] এরপর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে অনেকে। গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে আলোচনা হয়েছে পক্ষে-বিপক্ষে। কলকাতায় পূজা উদ্বোধনে যাওয়া নিয়ে তাকে ফেসবুক লাইভে এসে সাকিবকে কুপিয়ে টুকরো করে ফেলার হুমকিও দেন মহসিন নামের ওই যুবক। পরে অবশ্য আরেকটি লাইভ ভিডিয়োতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়