শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো বাড়িতে ব্যবহারের জন্য কোভিড-১৯ পরীক্ষা কিটের অনুমোদন দিলো এফডিএ

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ সংস্থা এফডিএ মঙ্গলবার জানিয়েছে, তারা বাড়িতে বসেই করোনা পরীক্ষা কিটের অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে ৩০ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবো। রয়টার্স

[৩]এফডিএ বলেছে, লুসিরা হেলথ এর নির্মিত এই টেস্টিং কিট ঘরে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একটি কীট দিয়ে সর্বনিম্ন ১৪ বছর বয়সী একজন সন্দেহভাজন কোভিড রোগী নাসিক্যের নমুনা নিয়ে পরীক্ষা করতে পারবেন।

[৪]এফডিএ কমিশনার স্টিফেন হান বলেন, ‘এতদিন পর্যন্ত আমরা বাসা থেকে নমুনা পরীক্ষা করার অনুমোদন দিয়েছিলাম। এই প্রথমবারের মতো আমরা স্ব-পরীক্ষার অনুমোদন দিচ্ছি যার ফলে বাসায় বসেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে।’

[৫]স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি কারো বয়স ১৪ বছরের কম হয় তবে এক্ষেত্রে হাসপাতালেই পরীক্ষা করা উচিত বা কীট দিয়ে কোনো স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পরীক্ষা করানো উচিত।

[৬]সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি মর্ডানা ইনকের করোনার টিকা ৯৪.৪ শতাংশ এবং ফাইজারের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকরী প্রমাণিত হয়েছে।

[৭]করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ছাড়িয়েছে। গত ৮ দিনেই প্রায় ১০ লাখ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়