শিরোনাম
◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে জীবিকা নির্বাহ উপকরণ দিলো নৌবাহিনী

ইসমাঈল ইমু : [২] আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন, প্রাকৃতিক দূর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলার মোংলা উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করেছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা মোংলা এর ব্যবস্থাপনায় অসহায় ও কর্মহীন পরিবারের সাহায্যার্থে মোংলা উপজেলার সোনাইতলা, সুন্দরবন, চাঁদপাই ও চিলা ইউনিয়নের ৪৫ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, ভ্যান, গরু ও ছাগল বিতরণ করা হয়।

[৩] এছাড়াও উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে এসকল জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করে আসছে নৌবাহিনী।

[৪] দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়