শিরোনাম
◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগ্রাবাদের মিন্টু হত্যা মামলার এজহারভুক্ত আসামি রমজান আলী গ্রেফতার

রিয়াজুর রহমান: [২] চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের মো. মারুফ চৌধুরী মিন্টু হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. রমজান আলীকে (২৫) গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে বিবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

[৪] বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই আশুগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে এবং মিন্টু হত্যা মামলার এজহারভুক্ত আসামি রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলের দিকে আদালতে পাঠানো হবে।

[৫] উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে মো. মারুফ চৌধুরী মিন্টুকে ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মিন্টু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। এ ঘটনায় মিন্টুর পরিবার গ্রেফতার রমজান আলীসহ ৭ জনকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়