শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নেগেটিভ মাহমুদউল্লাহ রিয়াদ

রাহুল রাজ: [২] করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মাহমুদউল্লাহ রিয়াদের করোনা নেগিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন।- বিসিবি

[৩] মাহমুদুল্লাহ’র করোনা নেগেটিভ হওয়া প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মাহমুদুল্লাহ এখন ভালো আছে। করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। খেলা বা অনুশীলন করতে আর কোন সমস্যা নেই। তবে তার শারীরিক অবস্থা এখন কেমন সেটা জানি না। আমাদের দিক থেকে তার মাঠে ফিরতে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

[৪] পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার আগে কোন লক্ষণ উপসর্গ না থাকলেও গত ৭ নভেম্বর করোনা টেস্ট করান মাহমুদউল্লাহ। এরপর ৮ নভেম্বর সেই ফলাফল পজিটিভ আসে। যেকারণে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলতে যাওয়া হয়নি তার।

[৫] করোনা পজিটিভ আসার পর আইসোলেশনে ছিলেন মাহমুদউল্লাহ। ১০ দিন বাদে তার আবার করোনা টেস্ট করানো হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে বঙ্গবন্ধু টি-২০ লিগে খেলতে সমস্যা নেই এই অলরাউন্ডারের। নেগেটিভ হয়ে রিয়াদ এখন প্রস্তুতি নেবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য, যেখানে তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়