শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ডেপুটি স্পীকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পীকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

[৩] সোমবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ নেয়া হলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রপতির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ।

[৪] এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সরকারি সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল রাজিব আহমেদ। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উইং কমান্ডার সাঈদ মো. ওবায়দুল্লাহ।

[৫] রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, কর্নেল (অব.) শওকত আলী বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহযোগী। কর্নেল শওকত আলীদের মতো বীর যারা আছেন তারাই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছেন।

[৬] আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, পাকিস্তানে সামরিক কর্মকর্তা হিসেবে তার ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। সেই কারণেই আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

 

  • সর্বশেষ