শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সংক্রমণে এশিয়ার শীর্ষ পাঁচে ও মৃত্যুর তালিকায় অষ্টম স্থানে বাংলাদেশ

লাইজুল ইসলাম: [২] সোমবার ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, করোনার সংক্রমণে এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে ইরান, তৃতীয় স্থানে ইরাক, চতুর্থ স্থানে ইন্দোনেশিয়া ও পঞ্চম স্থানে বাংলাদেশ। এছাড়া ৬ষ্ঠ স্থানে রয়েছে তুরস্ক ও ৭ম স্থানে ফিলিপাইন।

[৩] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, ভারতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ লাখ, ৪৫ হাজার ৬১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ১০৯ জনের। ইরানে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ১২১ জন ও মৃত্যু হয়েছে ৪১ হাজার ৯৭৯ জনের। ইরাকে মোট সংক্রমিত ৫ লাখ ১৯ হাজার ও মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৭০, ইন্দোনেশিয়াতে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৬৪৮ এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ২৯৬ জনের।

[৪] তালিকায় বাংলাদেশের পেছনে থাকা তুরস্কে মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৫০৭ জনের। ফিলিপাইনে মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার ৫৭৪ এবং মৃত্যু রয়েছে ৭ হাজার ৮৩৯ জন।

[৫] সংক্রমণে এশিয়ার মধ্যে ৫ম স্থানে হলেও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম। মৃত্যুর নিরিখে তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে পাকিস্তান, ফিলিপাইন, তুরস্ক ইরাক, ইন্দোনেশিয়া, ইরান ও ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়