শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের শাসনামলে খারাপ হতে পারে উত্তর-কোরিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক

আসিফুজ্জামান পৃথিল: [২] উত্তর কোরিয় নেতা কিম জঙ উন এখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কোনও অভিনন্দন বার্তা পাঠাননি। বিশ্লেষকরা বলছেন, কিম কোনওভাবেই বাইডেনের বিজয় চাননি। ট্রাম্প ছিলেন অল্প কিছু মার্কিন নেতাদের একজন যিনি উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানে আলোচনায় আগ্রহী ছিলেন। সিএনএন

[৩] ওবামা ও ট্রাম্পের আমলে উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করা জোসেফ ইয়ুন বলেন, ‘আমার মনে হয়না, ট্রাম্প না জেতায় উত্তর কোরিয়া হতাশ হবে। তবে তাদের জন্য ট্রাম্প অনেক বড় কিছুই ছিলেন। তিনি তাদের সঙ্গে ৩টি সম্মেলন আয়োজন করেছিলেন। ট্রাম্প এমনকি কিমকে বেশ কিছু চিঠিও দিয়েছিলেন। তিনি এগুলোকে নিজেই ‘প্রেমপত্র’ বলে আখ্যা দেন।

[৪] বাইডেন প্রেসিডেন্টশিয়াল বিতর্কের সময় কিমকে বেশ কয়েবার ‘থাগ’ বলে উল্লেখ করেন। তিনি নিজ প্রচারণার সময তীব্রভাবে উত্তর কোরিয়ার সমালোচনা করে এসেছেন। তার হোয়াইট হাউজে প্রবেশের পরের কার্যবীধিতে কখনই উত্তর কোরিয়া ছিলো না। খুব স্বাভাবিকভাবেই তিনি ট্রাম্পের মতো করে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী হবেন না।

[৫] তবে এসময় উত্তর-কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক কতটা অবনতি ঘটবে সে ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে। তবে চিঠি চালাচালি আর হবে না, এই ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত মত দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়