শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে বাংলাদেশের ১৯ জন নারী সদস্যসহ ৮৬১ শান্তিরক্ষী পুরস্কৃত

কূটনৈতিক প্রতিবেদক: [২] আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সুদানের বেসামরিক জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাদেরকে পুরস্কৃত করেছে জাতিসংঘ।

[৩] ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জাইদ আনাদোলুকে জানিয়েছেন, বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যদের এই অর্জন বিশ্বের মধ্যে এবং বৈশ্বিক শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

[৪] তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। সাতটি দেশের আট মিশনে বাংলাদেশের ছয় হাজার ৮৫০ জন সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করে যাচ্ছেন।

[৫] ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান এর পক্ষ থেকে টুইটার বার্তায় বলা হয়েছে, দক্ষিণ সুদানের বাউ এবং কুজাওক এই দুই শহরে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যরা অনবদ্য ভূমিকা রেখেছেন।

[৬] সারাবাংলার প্রতিবেদনে বলা হয, ১৯৮৮ সালের ইরান-ইরাকযুদ্ধের পটভূমিতে বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা শান্তিরক্ষী হিসেবে জাতিসংঘ মিশনে যাওয়া শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়