শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মিলটন খন্দকার: [২] গাজীপুরে ১ হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলা ও থানার চানারা বাজার এলাকার গুবিন্দা গ্রামের মো: ইব্রাহিম শেখের ছেলে মো: সাইফুল ইসলাম (২৮) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পারদানাখোলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো: আমলগীর হোসেন (২৭)।

[৩] জিএমপি’র ডিসি ডিবি জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পূবাইলের হায়দারাবাদ এলাকার জনৈক শহিদুল ইসলাম খোকনের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ীর ভাড়াটিয়া সাইফুলের ভাড়া ঘর তল্লাশি করে টেবিলের ড্রয়ার থেকে ৮৪৫পিচ এবং সেখানে উপস্থিত টঙ্গী চেরাগআলীর জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া আলমগীরের দেহ তল্লাশী করে ১৮০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের ওসি (নি:) মো. আবু সিদ্দিক ও মো. সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়