শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন প্রশাসন বঙ্গবন্ধুর খুনি রাশেদকে হস্তান্তর করবে, প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমাদের প্রত্যাশা কোনো খুনিকে মার্কিন নতুন প্রশাসন আশ্রয় দেবে না।

[৩] যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে কোনও প্রভাব পড়বে না, বরং সামনের দিনগুলোতে কিছু কমন গ্রাউন্ডে আরও গভীরভাবে কাজ করার সুযোগ আছে।

[৪] বিশেষ করে জলবায়ু পরিবর্তন, অভিবাষন, মুক্তবাণিজ্য ইত্যদি ইস্যুতে আমাদের যে প্রত্যাশা ও আমাদের মতো দেশগুলোর যে প্রত্যাশা, সেই অনুযায়ী নতুন প্রশাসন কাজ করবে।

[৫] শাহরিয়ার আলম বলেন, আমরা আশা করি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে মার্কিন প্রশাসন।

[৬] মিয়ানমারের নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। যেই ক্ষমতায় আসবে, রোহিঙ্গা সংকট সমাধানে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়