শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস

ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। বার্তা২৪

রোববার (৮ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে ।

পঞ্চগড় হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় উত্তর থেকে বয়ে আসছে হিমেল হাওয়া। একই সঙ্গে বইছে শীত ও কুয়াশা। বিগত বছরের তুলনায় সারা দেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত তিনদিন থেকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা, সঙ্গে হিমালের হাওয়া পাল্লা দেওয়ায় অনুভূত হচ্ছে শীত।

এবিষয়ে পঞ্চগড় শহরের ভ্যানচালক রহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে পঞ্চগড়ে খুব শীত পড়ছে। গত কালকের তুলনায় আজ অনেক বেশি শীত ও কুয়াশা পড়েছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়