শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারীতে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

শাহীন খন্দকার : [২] সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নতুনভাবে ফিরে এসেছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগের প্রকোপ সেপ্টেম্বর-মাস শেষে কমতে শুরু করলেও চলতি বছর অক্টোবর ও নভেম্বর মাসে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

[৬] সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা ইনস্টিটিউট শাখায় এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পাঠানো হয়েছে।প্রেরিতদের পাঠানো তথ্য থেকে আইইডিসিআর নিশ্চিত করেছে একটি মৃত্যু।

[৩] সম্প্রতি ডেঙ্গু হেমারেজিক ফিভারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ডা.জাহিদুর রশীদ। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালীন এ সময়ে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাচ্ছে না।

[৪] বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। এতে ডেঙ্গু রোগীদের সঠিক তথ্য মিলছে না। তাই কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ খুবই জরুরি। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

[৫] শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের স্বাস্থ্য তথ্য ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত হিসাব অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর সকাল ৮ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫ জন।

[৬] এদিকে সারাদেশে ভর্তি রয়েছে ৫২ জন। নভেম্বর মাসে এরইমধ্যে ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যার মধ্যে বর্তমানে ৬১ জন চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়