শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও ধর্ষণের শিকার সেই কিশোরী

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলায় গণধর্ষণের শিকার সেই কিশোরী আবারও ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ তুলে থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে ওই কিশোরী জেলার পাটগ্রাম থানায় এ মামলা দায়ের করেন।

[৩] এর আগে গত ৯ অক্টোরর জেলার কাকিনা এলাকায় ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ তুলে এক ইউ-পি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় গণধর্ষণের একটি মামলা দায়ের করেন।

[৪] পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মেহন্ত জানান, ওই কিশোরী তার অভিযোগে উল্লেখ্য করেন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কেরারটারী গ্রামে তার বোনের বাড়িতে রবি মিয়া নামে এক যুবক তাকে ধর্ষণ করেন। পাটগ্রাম থানায় ওই কিশোরী ও তার ভগ্নিপতি উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ পত্রটি নিয়মিত মামলা হিসেবে গ্রহন করা হয়েছে।

[৫] তিনি আরো বলেন, ওই কিশোরী গত ৯ অক্টোবর জেলার কাকিনা এলাকায় গণধর্ষনের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে পার্শ্ববর্তী কালীগঞ্জ থানায় এক ইউ-পি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণের মামলা দায়ের করেন।

[৬] এ বিষয়ে একাধিক বার যোগাযোগ করেও ওই কিশোরীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার মা ও বোনের সাথে কথা হলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না ।

[৭] লালমনিরহাট সহকারী সিনিয়র পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, যে কেউ অভিযোগ করতেই পারেন। আমরা অভিযোগ গুলো নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আইনগত ভাবে যা প্রয়োজন সেই ভাবে তদন্ত প্রতিবেদন দিবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়