শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাভ জেহাদ বন্ধ করতে আইন করবেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ডেস্ক রিপোর্ট : লখনউ: লাভ জেহাদ বন্ধ করতে উত্তরপ্রদেশ সরকার আইন আনবে বলে শনিবার ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়ায় দলীয় প্রার্থী মনোজ সিংয়ের সমর্থনে এক জনসভায় একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জৌনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গিয়ে এদিন আদিত্যনাথ বলেন, বিয়ের জন্য ধর্মান্তকরণ জরুরি নয় বলে জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এবার আমরা লাভ জেহাদ বন্ধ করতে আইন আনব। আমি তাদের সতর্ক করছি, যারা নিজেদের পরিচয় গোপন করে আমাদের বোনেদের সম্মান নিয়ে খেলা করছে। তোমরা নিজেদের সংশোধন না করলে তোমাদের রাম নাম সত্যর যাত্রা শুরু হয়ে যাবে।

হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করে মুসলিম যুবকদের বিয়ে করার বিষয়টিকে লাভ জেহাদ বলে বর্ণনা করে হিন্দুত্ববাদীরা। ইতিমধ্যে অসমেও লাভ জেহাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এদিনই মিশ্র বিয়ে সংক্রান্ত একটি মামলায় এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে যে, শুধু বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়া গ্রহণযোগ্য হতে পারে না। এক হিন্দু মহিলা এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ের ঠিক এক মাস আগে ধর্মান্তরিত হন। এরপর হুমকি ও হেনস্তার মুখে পড়ে তিনি দ্বারস্থ হন হাইকোর্টের। উচ্চ আদালতের রায় জানার পর এই বিষয়ে আইন আনার কথা শোনা গিয়েছে যোগীর মুখে। সূত্র- উত্তরবঙ্গ সংবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়