শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০০০ ছক্কার ম্যাচে ব্যাট ছুঁড়ে শাস্তি পেলেন গেইল

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩০ অক্টোবর, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৯ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। ১ রানের জন্যে শতক মিস করে ক্রিকেট বহির্ভূত প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। আর তাতেই শাস্তি হিসেবে জরিমানা গুণতে হচ্ছে তাকে। [ক্রিকবাজ]

[৩] এদিন বিশে^র একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার ছক্কার হাকানোর রেকর্ড গড়েন তিনি। কিন্তু নিজের ৯৯ রানের মাথায় জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ক্ষেপে যান গেইল। রেগে গিয়ে ব্যাট ছুঁড়ে মারেন মিড উইকেটের দিকে। সৌভাগ্যবশত কেউ আহত না হলেও ক্রিকেটীয় আচরণের বাহিরে ছিল এটি। যার জন্যে গুনতে হচ্ছে জরিমানা।

[৪] পুরো ঘটনাই দুর্ঘটনাবশত হলেও আইপিএলে শৃঙ্খলাভঙ্গের কারণে ম্যাচ ফ্রি ১০ শতাংশ জরিমানা করা হয়। লেভেল ওয়ান ধারায় গেইলকে শাস্তি দেওয়া হয়। গেইলও পরে নিজের দোষ স্বীকার করে নেন।

[৫] আইপিএলের মিডিয়া রিলিজে বলা হয়, কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়েই এই জরিমানা। কোন কারণে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও বোঝা গিয়েছে, গেইলকে ব্যাট ছোঁড়ার জন্যই জরিমানার অঙ্ক গুনতে হচ্ছে।
- আইপিএল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়