শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাফুফের একটি সহ-সভাপতি পদে আজ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : [২] গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

[৩] শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। বাফুফের এই একটি পদের মীমাংসার জন্য আজ (৩১ অক্টোবর) শনিবার আবারও ভোটগ্রহণ হবে।

[৪] হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস হলরুমে ১৩৯ জন ভোটার এই দু’জনের মধ্য থেকে একজনকে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।

[৫] গত ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতে হার-জিত হলেও চার সহ-সভাপতি পদের বিপরীতে তিনজন- বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং তমা গ্রæপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নির্বাচিত হন। বাকি একটি পদের জন্য সমান ৬৫ করে ভোট পড়ায় আবারও ভোটের প্রয়োজন হয় মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়