শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামীর সাথে অন্য মেয়ে দেখে নববধূর আত্মহত্যা

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২] মির্জাগঞ্জে টয়লেটের ভিতর স্বামীর সাথে একত্রে অন্য মেয়ে দেখে আতহত্যা করেছে এক নববধূ। দৃশ্য দেখার পরে সহ্য করতে না পেরে অভিমানে আতহত্যা করেছে বলে জানা যায়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] দীর্ঘ বছর প্রেমের পর দুই মাস আগে পালিয়ে বিয়ে করে একই গ্রামের স্বপন সিকদারের ছেলে সুমন সিকদার (২২) ও সুলতান হাওলাদারের মেয়ে হাবিবা আক্তার আদুরী (১৮)। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাযায়, আদুরী সন্দেহ করতো যে তার স্বামীর সাথে এলাকার এক মেয়ের সম্পর্ক আছে। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে কথা কাটাকাটি হতো। ঘটনার দিন আদুরীর মা তার মেয়ে তাদের বাড়ি নিয়ে যায়।

[৪] পরে বিকাইলে বাড়িত ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানের কথা বলে আদুরীর শ্বাশুড়ি তাঁকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে। রাত ১০ টার দিকে স্বামী ও স্ত্রীর ঝগড়া বিবাদ হয়। এক পর্যায় আদুরী রাগ করে স্বামীর ঘর থেকে বাহিরে চলে আসে। কিছুক্ষণ পর না ফিরে আসলে তার শ্বশুর বাড়ির লোকজন খোঁজাখোজি করে। না পেয়ে পাশেই আদুীরর বাবার বাড়িতে খোঁজ নিয়ে জানতে আসে সে ওই বাড়ি আসছে কিনা। তার বাবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করলে তারা বলে ওতো আমাদের বাড়িতে পরে আসেনি।

[৫] সবাই একত্রে বাহিরে নেমে দেখে বাবার বাড়ি ঘরে পিছনে আম গাছের সাথে গলায় ওড়না পেচানো আদুরীর ঝুলন্ত লাশ। পরে পুলিশে খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করা হয়। মেয়ের বাবা বলেন, এলাকার জলিলের মেয়ের সাথে সুমনের সম্পর্ক। তা আমার মেয়ে জানতে পারায় বিভিন্ন সময় তাকে মারধর কতো। সুমনের মা বলছে, রাতে নাকি ওই মেয়ে আর সুমনকে আদুরী এক সাথে টয়লেটের মধ্যে দেখতে পায়।

[৬] এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে আদুরী রাগ করে চলে আসে।পরে আদুরীর শ্বাশুড়ি রাতে আমাদের বাড়িতে এসে ঘুম থেকে উঠিয়ে বলে আদুরী কী আপনাদের বাড়ি আসছে। খুঁজে দেখি আমার বাড়ির পিছনে গাছের সাথে আমার মায়ের লাশ ঝুলছে। সুমনের মা বলেন, এমন হয়নি। তবে আদুরী সন্দেহ করতো সুমনের সাথে অন্য কারো সম্পর্ক আছে। রাতে সুমন টয়লেটে গেলে আদুরী কিছুক্ষণ পরে টয়লেটের কাছে গিয়ে ডাক চিৎকার করে সুমনের সাথে টয়লেট কোন মেয়ে আছে।

[৭] ডাক চিৎকারের পাশের ঘরের জলিল ও তার মেয়ে এসে আদুরীকে জিজ্ঞেস করলে আদুরী জলিলিরে মেয়ে কে বলে তুই ওর সাথে টয়লেটে ছিলি। এ নিয়ে ঝগড়া বিবাদ হলে আদুরী রাগ করে চলে যায়। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রকৃত ঘটনা জাননা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়