শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবলু ভট্টাচার্য্য: এবার দাঁতে লাগান রঙ

বাবলু ভট্টাচার্য্য: চুলে নয়, নখে নয় ! এবার দাঁতে লাগান রঙ।

দাঁত হবে মুক্তোর মতো সাদা। এমনটাই তো চান সকলে। তবে হাল ফ্যাশনে অনেক কিছুই সম্ভব। চুল হাইলাইট করা এমনকী ঠোঁটে স্থায়ী রঙ লাগিয়ে ফেলার মতো ফ্যাশন সামনে এসেছে অনেকদিন আগেই। তবে এবার দাঁতে রঙ লাগাতে চাইছে নতুন প্রজন্ম।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেউ দাঁতের রঙ করছেন গোলাপি, কেউ কপার, কেউ আবার নীল। নেলপালিশ নয়, নাম দেওয়া হয়েছে টুথপালিশ। আবার অনেকে বলছে ‘রেনবো টিথ’ অর্থাৎ রামধনু রঙে রাঙানো দাঁত।

জানা গিয়েছে, ‘ক্রোম’ নামে একটি সংস্থা নেলপালিশের মতো এক ধরনের রঙ বিক্রি করছে। সেটি দাঁতে লাগানো যাবে। গোলাপি, নীল, সবুজ, সোনালি ও রূপোলি রঙের টুথপলিশ বের করা হয়েছে। এই রঙ ২৪ ঘণ্টা থাকে দাঁতে।

ব্র্যান্ডটি লঞ্চ করেছেন ডেভিড সিলভারস্টাইন। ইনস্টাগ্রামে একাধিক মডেলের রঙিন দাঁতের ছবি পোস্ট করেছে ওই সংস্থা।

তবে এই রঙ কোনও খাবার খেলে উঠে যায় না, এর কোনও টেস্টও নেই। খাবার চিবোলে রঙটি ঘেঁটেও যায় না। ঠিক লিপ গ্লসের মতো দেখতে একটি টিউবে পাওয়া যায় এই টিথ পলিশ। দাম ১৮ থেকে ২২ ডলার। আপাতত মোট ১০টি রঙে পাওয়া যাচ্ছে এই পলিশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়