শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ড্রেস কোড’ বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালকের দুঃখ প্রকাশ

শরীফ শাওন: [৩] স্বাস্থ্য বিভাগ জানায়, বিজ্ঞপ্তিটি কোন বিধিবলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে তার ব্যাখা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলা নিউজ

[৪] বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের পাঠানো এক চিঠিতে একথা জানানো হয়।

[৫] বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে অফিস চলাকালে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল সাইলেন্ট বা বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বী পুরুষদের টাকনুর উপরে ও নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা এবং পর্দা মেনে চলার নির্দেশ দেয়। আরটিভি

[৬] জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম বলেন, সারা দেশে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সবাই ঠিক মতো ধর্মীয় বিধান মানলে তো এমন অবস্থা হতো না। কর্মকর্তা কর্মচারীদের গুনাহ থেকে বাঁচাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার এক অফিস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিবিসি বাংলা

[৭] প্রতিষ্ঠান কর্মকর্তারা বলেন, বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে না দিয়ে সরাসরি সংশ্লিষ্ট অফিস কর্মকর্তা কর্মচারীদের পাঠানো হয়েছে।

[৮] বৃহস্পতিবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম অপর একটি বিজ্ঞপ্তিতে জানায়, অনিচ্ছাকৃত বিজ্ঞপ্তির কারণে আমি দুঃখিত এবং জাতির কাছে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এ ধরনের ভুল হবেনা বলে প্রতিজ্ঞা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়