শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজের ‘হঠাৎ সংকট’ কাটাতে ৬ মাস আগেই পরিকল্পনা গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার কমিটি সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] কমিটি সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়, বৈঠকে জানানো হয় দেশী পেঁয়াজের মৌসুমে কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় সে জন্য সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানী নিষিদ্ধ না করলেও এলসি বন্ধ রাখা হয় ।

[৬] বৈঠকে ‘ভেজাল বীজে দিশেহারা কৃষক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোন পদক্ষেপ না নেয়ায় বিএডিসির প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

[৭] পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে গ্রীষ্মকালে নতুন একটি জাতের পেঁয়াজের পরীক্ষামূলক উৎপাদন করা হচ্ছে, জাতটির ফলন ভালো হলে ভবিষ্যতে দেশব্যপী চাষাবাদের পরিকল্পনা রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

[৮] বৈঠকে কালোজিরার বহুবিধ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। করোনাকালে কালোজিরার উৎপাদন বৃদ্ধিসহ আরও ভালো ব্যবহারে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়