শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুষি মেরে চেয়ারম্যানের নাক ফাটালেন চা দোকানী

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি দিয়ে নাক ফেটে দিয়েছেন নেছার উদ্দিন (৪৫) নামে এক চায়ের দোকানদার।

[৩] বুধবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদে একটি সালিশে এ ঘটনা ঘটে। হামলাকারী চায়ের দোকানদার নেছার উদ্দিন ওই ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার ছকমাল হোসেনের পুত্র। পুলিশ হামলাকারী নেছার উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

[৪] কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের চায়ের দোকানদার নেছার উদ্দিনের জমি সংক্রান্ত একটি সালিশ করে দেন কয়েক দিন আগে। বুধবার অপর একটি সালিশ চালাকালীন সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নেছার উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি মারে।

[৫] এতে চেয়ারম্যান আব্দুল কাদেরের নাক ফেটে রক্ত বের হয়। খবর পেয়ে ইউএনও রবিউল হাসানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। চেয়ারম্যানকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়