শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানের কাছে ১’শ হারপুন মিসাইল বিক্রি করছে যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] বেইজিং পরিস্কার হুঁশিয়ারি দিয়ে বলেছিল তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব বিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচিত হবে। ওয়াশিংটন তা পাত্তা দেয়নি। ২৪০ কোটি ডলার মূল্যের ১’শ মিসাইল বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সিএনবিসি/সিএনএন/মিলিটারি টাইমস

[৩] চীন মনে করে তাইওয়ান তাদের দেশের অংশ। তাইওয়ানের আশঙ্কা, যে কোনও সময় তাদের ওপরে হামলা চালাতে পারে চীন। প্রতিরক্ষার জন্যেই মার্কিন ক্ষেপণাস্ত্র কিনছে তাইওয়ান।

[৪] ওয়াশিংটন এক বিবৃতিতে বলছে তাইওয়ান হারপুন ক্ষেপণাস্ত্র পেলে ওই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ও সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করতে সুবিধা হবে। তাইওয়ানকে যে ক্ষেপণাস্ত্রগুলি বিক্রি করা হবে তা ভূমি থেকে ভূমিতে ১২৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

[৫] তাইওয়ানে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় আসেন সাই ইং ওয়েন। তিনি দাবি করেন, তাইওয়ানের বাসিন্দারা একটি স্বাধীন জাতি। ওই দ্বীপ কখনই চীনের অংশ নয়। তার পর থেকেই তাইওয়ানের ওপরে কূটনৈতিক ও সামরিক চাপ বাড়াচ্ছে চীন।

[৬] হারপুন ক্ষেপণাস্ত্র মার্কিন কোম্পানি ম্যাকডোনেল ডগলাসের তৈরি এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়