শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭৩ জন

শাহীন খন্দকার : [২] দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৩৯ জন । বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ২৫ জন । এছাড়া আগস্ট মাসে ১ জনের মৃত্যু হয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) ডেপুটি চিফ (মেডিক্যাল) ডা. এ বি মো. শামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, চলতি বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর ২টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম তথ্য থেকে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৯ জন। এছাড়া রাজধানীর বাহিরে নতুণ ভর্তি রোগী ৩ জন।

[৬] এদিকে চলতি বছরে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫৪০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ১৯৯ জন, ফেব্রুয়ারি মাসে ৪৫ জন, মার্চ মাসে ২৭ জন, এপ্রিল মাসে ২৫ জন, মে মাসে ১০ জন, জুন মাসে ২০ জন, জুলাই মাসে ২৩ জন, আগস্ট মাসে ৬৮ জন, সেপ্টেম্বর মাসে ৪৭ জন, অক্টোবর মাসে এ পর্যন্ত ১০৯জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়