শিরোনাম
◈ ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমাজবাদি অবশ্যই প্রেসিডেন্ট হতে পারবেন না, বিশেষত নারীরা বললেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছেন এটা হতে পারে না। এটা সহ্য করা যায় না। এটা হতেও যাচ্ছে না। এমনিতে তিনি তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রকে সমাজতান্ত্রিক করে ফেলবেন বলে অভিযোগ করে আসছেন। আর কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইসপ্রেসিডেন্ট প্রার্থী কমলা হারিসের বিরোধিতা করছেন ট্রাম্প স্রেফ নারী হওয়ার কারণেই। মিরর

[৩] ট্রাম্প নাম উচ্চারণ করেই বলেন কমলা আপনাদের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারবেন না। এটা হওয়া ঠিক নয়। আমরা সমাজবাদি হতে পারি না।

[৪] তবে ফ্লোরিডায় ট্রাম্পের এ নির্বাচনী সমাবেশে অধিকাংশ সমর্থকদের মুখে মাস্ক ছিল না এবং বিষয়টি মিডিয়ার নজর কেড়েছে। ফ্লোরিডায় ১ লাখ ২০ হাজারের বেশি বয়স্ক ও অবসরপ্রাপ্ত মানুষ রয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে দেখে সংক্রমণ বিশেষজ্ঞ এ্যান্থনি ফাউচি বলেছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে মাস্ককেই ম্যানডেট দিতে হবে।

[৫] ফ্লোরিডায় জো বাইডেনকে নির্বাচনে হারানো ট্রাম্পের জন্যে খুবই জরুরি। তাহলে এ জয় তাকে হোয়াইট হাউসের ক্ষমতা আঁকড়ে রাখতে সাহায্য করবে।

[৭] এরই মধ্যে ফ্লোরিডায় নতুন করে ৫ হাজার ৫৫৮ জন কোভিডে সংক্রমিত হওয়ার পর ৫৭ জন মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়