শিরোনাম
◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ◈ নুসরাতের বাড়িতে আগুন: পেট্রোল বোমা বা মানুষ বের না হওয়ার বিষয়ে চূড়ান্ত কিছু বলিনি ◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই: ডিএমপি কমিশনার

সুজন কৈরী : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, দুর্গা পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আমরা হিন্দু ধর্মাবলম্বীদের নেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুলিশি টহল বৃদ্ধির মাধ্যমে পূজামন্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে কমিশনার বলেন, স্বতঃস্ফুর্তভাবে নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গা পূজা উদযাপন করছেন। কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজামণ্ডপে দর্শনার্থীদের চলাচলে স্ট্যান্ডিং ফোর্স দেয়া সম্ভব হয়নি। পূজামণ্ডপে দর্শনার্থী যারাই আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিরাপত্তার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও করোনা পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে।

করোনাকালে পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে পূজা মন্ডপগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, দর্শনার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পূজামণ্ডপে আসছেন। সেই সঙ্গে আমরা আশা করি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করুন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সাথে মূল জনগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা নেই। গুজবের কোনো ভিত্তি নেই।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরে আগত ভক্তদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, কোভিডের কারণে আমাদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সীমিত আকারে করা হচ্ছে।

ডিএমপি কমিশনার সিদ্ধেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ, ঢাকেশ্বরী মন্দির পূজামন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ