শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইকরামের দুই হাত নেই, মুখ দিয়ে খেলছেন স্লুকার

এল আর বাদল: [২] দুটি হাত নেই ইকরামের, জন্ম থেকেই এভাবে জীবনযাপন করে আসছেন তিনি। কোনো আগ্রহই দমিয়ে রাখতে পারেননি ৩২ বছরের এই যুবক। মুহম্মদ ইকরাম দেখিয়ে দিলেন ইচ্ছা থাকলে জীবনে সব স্বপ্নই যেনো পূরণ করা যায়।

[৩] স্লুকার খেলায় হাতের সাহায্যে যেখানে সাদা বল দিয়ে রঙিন বল পকেটে ফেলতে হিমশিম খায়, সেখানে পাকিস্তানি যুবক দিব্যি মুখ দিয়ে বল ঠেলে দিচ্ছেন।

[৪] পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের সামুন্দ্রি শহরের স্নুকার সম্প্রদায়ের মধ্যে এখন বেশ পরিচিত মুখ তিনি। স্নুকার খেলার সুবাদে এখন তার নাম ছড়িয়ে পড়েছে বিদেশেও। দরিদ্র পরিবারে জন্ম নেন ইকরাম। তিনি ও তার আট ভাই-বোনের কেউই স্কুলে যেতে পারেননি। শৈশবের বেশিরভাগ সময় কেটেছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে। তরুণ বয়সে তিনি স্থানীয় স্নুকার হলে যেতেন খেলা দেখতে।

[৫] খেলা দেখতে দেখতেই আগ্রহ বাড়তে থাকে এবং আগ্রহ এতটাই বেড়ে যায় যে হাত না থাকলেও বোর্ডের দিকে এগিয়ে যান ইকরাম। গোপনে গোপনে মুখ দিয়ে খেলার অনুশীলন করতে থাকেন। শুরুর দিকে একা খেললেও পরে অন্যদের সঙ্গে খেলতে থাকেন। তিনি বলেন, শুরুর দিকে খালি পুলের টেবিলে আমি একাই বল নিয়ে অনুশীলন করতাম। আস্তে আস্তে উন্নতি করতে থাকি। তারপর অন্যদের সঙ্গে খেলতে শুরু করি।

[৬] চোটের শঙ্কায় কয়েক বছর ইকরামকে তার বাবা মা স্নুকার বোর্ডের আশেপাশে আসতে দেননি। তবে গত বছর তাকে আবার ফেরার অনুমতি দেন। এখনও আগের মতোই দক্ষ তিনি। তার মতো কোনও খেলোয়াড় থাকলে তাকে স্নুকারে চ্যালেঞ্জ জানালেন ইকরাম। তিনি বলেন, এটা একটা কঠিন কাজ, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার মতো যদি কোনও খেলোয়াড় থাকেন, তাহলে তার বিপক্ষে খেলতে আমি প্রস্তুত।

[৭] ইকরাম বলেন, আল্লাহ আমাকে হাত দেননি, কিন্তু তিনি আমাকে সাহস দিয়েছেন। আকাক্সক্ষা পূরণে আমি আমার মনোবল সবসময় ধরে রাখি। কারও আশা হারানো উচিত না। প্রত্যেককে তাদের লক্ষ্য অর্জনে অদম্য থাকা উচিত।- জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়