শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুমালা মদন কুমার ছবির জন্য অঞ্জুকে দেওয়া হলো সোনার হার

ইমরুল শাহেদ : বেদের মেয়ে জোসনা ছবির ব্যাপক সাফল্যে অনুপ্রাণিত হয়ে পরিচালক সাঈদুর রহমান সাঈদ অঞ্জু ও সাত্তারকে নিয়ে নির্মাণ করেন মধুমালা মদন কুমার নামে একটি ফোক ছবি। এ ছবিটির প্রযোজক ছিলেন ফারুক ঠাকুর। মধুমালা মদন কুমার ছবির সাফল্যে তিনি হোটেল পূর্বাণীতে একটি সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে অঞ্জুরও উপস্থিত থাকার কথা ছিল। কারণ ছবির সাফল্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি অঞ্জুকে একটি স্বর্ণের হার উপহার দেবেন। কিন্তু অঞ্জু এলেন না। সংবাদ সম্মেলনে ফারুক ঠাকুরের পাশেই বসেছিলেন সাঈদুর রহমান সাঈদ। সম্মেলনের শুরুতেই ফারুক ঠাকুর একটি লিখিত বক্তব্য সকলকে পড়ে শোনালেন। তারপর বললেন, কে কি জানতে চান প্রশ্ন করতে পারেন। আপনাদের জন্য আপ্যায়নেরও বন্দোবস্ত আছে। তারপর সবাই তাকে টুকটাক প্রশ্ন করছিলেন। অনেক সময় তার হয়ে পরিচালকও প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

আমি বললাম, আপ্যায়ন আমার প্রয়োজন নেই। আমি শুধু দু’তিনটি বিষয়ে জানতে চাই। ফারুক ঠাকুর আমাকে বলতে বললেন। আমি তার কাছে জানতে চাইলাম, ‘আপনার বক্তব্যে বলেছেন, আপনার ছবিটি দেখার বায়না ধরে একজন গৃহবধূ মারা গেছেন। সেটা আপনার সিনেমা হল থেকে কতদূরে? তার শোকে আপনি কি কোনো শো বন্ধ রেখেছিলেন ? এছাড়া যে ছবি দেখার বায়না ধরে মানুষ মারা যায়, সে ছবির সেন্সর সনদপত্র কি থাকা উচিত?’ তিনি আমার এই কৌতুহলের জবাব না দিয়ে বললেন, ‘আপনার আর কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন আমি এক এক করে সব প্রশ্নের জবাব দেব।’

আমি বললাম প্রশ্ন নয়, জানার আগ্রহ আছে। বললাম, ‘এই ছবিটি দিয়ে আপনি কত টাকা উপার্জন করেছেন সেটা বক্তব্যে উল্লেখ করেছেন। কিন্তু কত টাকা আয়কর দিয়েছেন সেটাতো উল্লেখ করেননি। সেটা বললে ভালো হয়।’ ফারুক ঠাকুর এমন অপ্রত্যাশিত প্রশ্নের মুখে পড়বেন সেটা বুঝতে পারেননি। তিনি বললেন, ‘আমি আসলে আপনাদের উপস্থিতিতে অঞ্জুকে একটি সোনার হার উপহার দেব বলে নিমন্ত্রণ করেছিলাম। এভাবে প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতি আমার ছিল না। আপনার প্রশ্নগুলো আমার মাথায় থাকলো। তবে এখন আমাকে ক্ষমা করতে হবে।’ এখানেই সংবাদ সম্মেলন শেষ।

 

  • সর্বশেষ