শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ যুবকের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

অনলাইন ডেস্ক: নওগাঁর সান্তাহার উপজেলায় তিন যুবকের সচেতনতায় একটি ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার বিকেলে বগুড়ার সান্তাহার ও রাণীনগর স্টেশনের কেল্লাপাড়া রেল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে স্টেশনের পরিবহন পরিদর্শক হাবিবুর রহমান।

জানা যায়, রেললাইন ভাঙা দেখে লাল টি-শার্ট দেখিয়ে পাথরবাহী একটি ট্রেন থামিয়ে দেন তিন যুবক। ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

ট্রেনকে দুর্ঘটনা থেকে বাঁচানো তিন যুবক হলেন-উপজেলার সান্তাহার ইউনিয়নের পাল্লাগ্রামের জবেদ প্রামানিকের ছেলে সারোয়ার, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রনি হোসেন ও আলমের ছেলে নাঈম হোসেন।

তারা বলেন, বিকেলে তারা রেললাইন ধরে হাঁটছিলেন। ওই সময় তারা রেললাইন ভাঙা দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই একটি পাথরবাহী ট্রেন আসে। তারা তখন পরনের লাল টি-শার্ট ওড়ালে ট্রেনটি থেমে যায়।

পাথরবাহী ওই ট্রেনের চালক সুজাউদৌলা জানান, তিন যুবক লাল রঙের গেঞ্জি দিয়ে ট্রেন থামানোর সংকেত দিচ্ছিলেন। লাল কাপড় দেখে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এ সময় তিনি নিচে নেমে তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন সামনে রেললাইন ভাঙা রয়েছে। তাদের সাহসিকতা ও দূরদর্শিতায় দুর্ঘটনার কবল থেকে ট্রেনটি রক্ষা পায়।

পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পার্বতীপুর-খুলনা রেলপথের সান্তাহার জংশন স্টেশনের কাছে কেল্লাপাড়া সেতু এলাকায় আট ইঞ্চি রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। এ সময় বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়