শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সঙ্গে বিচ্ছেদ, মুখ খুললেন মাহি !

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর সিনেমা, প্রেম, বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হলেও এবার ভিন্ন এক কারণে আলোচনায় আসলেন।

সম্প্রতি মাহির ফেসবুকে প্রেমময় স্ট্যাটাস নিয়ে আলোচনার সূত্রপাত। তার এমন স্ট্যাটাস দেখে অনেকেই কৌতুহলী হয়ে উঠেন, স্বামী অপুর সঙ্গে মাহির সংসার কি তবে ভেঙ্গেই গেল?

বিচ্ছেদ প্রসঙ্গে মাহি বলেন, আমার যখন মন খারাপ থাকে তখন প্রেমময় এসব স্ট্যাটাস দেই৷ আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে, আমাকে অনেকেই দেখছেন ফেসবুকে। আমি কিছু লিখলে সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য এসব স্ট্যাটাস দেই।

দাম্পত্য জীবন নিয়ে তিনি বলেন, অপুর সঙ্গে আমি অনেক রাগ করি৷ ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দেই। সমস্যাটা হলো ও রাগ করে না। তর্ক করে না।

উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপু নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মাহিয়া মাহি। দু'জন মিলে বেশ উপভোগ্য দাম্পত্য জীবন রচনা করে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়