শিরোনাম
◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিকাংশ মার্কিনির ধারণা বাইডেনের চেয়ে অর্থনীতি ভালো বোঝেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] শুরু থেকেই মার্কিন ভোটাররা অর্থনীতির ক্ষেত্রে বাইডেনের চেয়ে ট্রাম্পকেই বেশি সবল বলে মত দিয়েছেন। তবে এ মাসের শুরুতে ট্রাম্পকে এ প্রশ্নে ছাপিয়ে গিয়েছিলেন বাইডেন। তবে সর্বশেষ জরিপ বলছে ৫৬ শতাংশ মার্কিনি মনে করেন অর্থনীতির প্রশ্নে এগিয়ে আছেন ট্রাম্প। আর ৪৪ শতাংশ মনে করেন এক্ষেত্রে বাইডেনই ভালো। সিএনএন

[৩] তবে নির্বাচনে অর্থনীতি একমাত্র ইস্যু নয়, গত নির্বাচনে কম শিক্ষিত মার্কিন ভোটারদের সমর্থন পান ট্রাম্প। এবার তারা পছন্দ করছেন বাইডেনকে। শুধু তাই নয়, কলেজ পড়ুয়া শেতাঙ্গ মার্কিনিদের ৫৩ শতাংশই মনে করেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে ভালো করবেন। আর ৫৬ শতাংশ নারী মনে করেন তারা বাইডেনকেই ভোট দেবেন। নিউ ইয়র্ক টাইমস

[৪] মার্কিন নির্বাচনের আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ জরিপ মনে করা হয় নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপকে। সেই চরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। এই জরিপে ট্রাম্পকে সমর্থন করছেন ৪১ শতাংশ ভোটার আর বাইডেনকে ৫০ শতাংশ।

[৫] কে করোনাভাইরাস ভালোভাবে মোকাবেলা করবেন, সে ইস্যুতে ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছেন জো বাইডেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইন শৃঙ্খলা রক্ষা ইস্যুতে বাইডেন এগিয়ে আছেন ৬ পয়েন্ট। আর যুক্তরাষ্ট্রকে একতাবদ্ধ রাখার প্রশ্নে বাইডেন এগিয়ে আছেন ২০ পয়েন্ট। নিউ ইয়র্ক টাইমস

[৬] ট্রাম্পের বাতিল করা ২ ট্রিলিয়ন ডলারের করোনাভাইরাস প্যাকেজে সমর্তন আছে ৭২ শতাংশ ভোটারের আর বিপক্ষে ২১ শতাংশ। বাইডেন সমর্থিত গণস্বাস্থ্য বীমায় সমর্থন ৬৭ শতাংশের আর বিপক্ষে ২৫ শতাংশ। বাইডেনের ২ ট্রিলিয়ন ডলারের জলবায়ু পরিকল্পনায় সমর্থন ৬৬ শতাংশের, বিটপক্ষে ২৬ শতাংশ। একটি জাতীয় মাস্ক ম্যান্ডেট সমর্থন করেন ৫৯ শতাংশ ভোটার। মাস্ক বিরোধী ৩৯ শতাংশ। নিউ ইয়র্ক টাইমস

  • সর্বশেষ