শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ ২ মেম্বার বরখাস্ত

ডেস্ক নিউজ: ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফরউল্লাহসহ দুই মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত অন্যরা হলেন- ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

গত ১৯ অক্টোবর থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

গত ৫ অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে আত্মসাৎ করা ত্রাণের চাল অটোবাইকযোগে পাচারকালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে দুমকির ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ বস্তা ত্রাণের চাল জব্দ করেন।

এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যান জাফরউল্লাহ এবং দুই ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য পলাতক রয়েছেন। সূত্র; যুগান্তর অনলাইন, সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়