শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবদেহে নতুন অঙ্গের সন্ধান

ডেস্ক রিপোর্ট: ডাচ বিজ্ঞানীরা দাবি করেছেন যে, তারা প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করার সময় মানুষের গলায় একটি সম্ভাব্য নতুন অঙ্গ খুঁজে পেয়েছেন। বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘লাইভ সায়েন্স’ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সময়টিভি

প্রতিবেদনে বলা হয়েছে, লালা গ্রন্থির একটি গুচ্ছ নাকের আড়ালে লুকিয়ে রয়েছে। বহু শতাব্দী ধরে বিভিন্ন মেডিকেল গবেষণার পরও মানবদেহে এমন একটি অঙ্গ যে রয়েছে, যা এতদিন চিকিৎসকদের নজরে আসেনি। তবে নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী ঠিকই এটা আবিষ্কার করেছেন।

নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা জানান, তারা পূর্বে উপেক্ষিত গ্রন্থিগুলোর একটি জোড়া আবিষ্কার করেছেন যা মানুষের খুলিতে লুকিয়ে আছে, যেখানে অনুনাসিক গহ্বর এবং গলা মিলিত হয়েছে। চিকিৎসক গবেষকরা গ্রন্থিগুলোকে ‘টিউবারিয়াল লালা গ্রন্থি’ হিসেবে নামকরণের প্রস্তাব দেন।

নেদারল্যান্ডসের ক্যান্সার ইনস্টিটিউটের অ্যানকোলজি এবং সার্জারি বিভাগের সার্জন মাথ্যিজস এইচ ভালস্টার বলেন, গবেষণাটি ‘রোমাঞ্চকর’ ছিল, কিন্তু গবেষকরা প্রথমে ‘কিছুটা সংশয়ী’ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়